অক্টোবরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ: বিআরটিএ অক্টোবরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ: বিআরটিএ
শিরোনাম :
সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে গুরুত্ব: ভূমিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি: মীর শাহে আলম গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না সাইবার সুরক্ষা আইনে: তথ্যমন্ত্রী ২৫ সেপ্টেম্বর শুরু হামের টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৬ ডাবল-ডেকার স্লিপার হিসেবে রূপান্তর করা ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিলেন ট্রাম্প এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ দিনে ১,০৪০ কোটি টাকা উত্তোলন

CPM NETWORK

Cpm Network

অক্টোবরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ: বিআরটিএ

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
Screenshot 4 16 1024x552 1

অক্টোবর মাসে দেশজুড়ে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রতিবেদনে। গত মাসে সারাদেশে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন মানুষ নিহত এবং ৫৮৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশের বিভাগীয় অফিসগুলো থেকে এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহীর সংখ্যা সবচেয়ে বেশি, যা উদ্বেগের জন্ম দিয়েছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় বিভাগভিত্তিক হতাহতের পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এই বিভাগে ১১৫টি দুর্ঘটনায় ১০৯ জন নিহত এবং ১৬৩ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যার দিক থেকে এরপরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে ৯৮টি দুর্ঘটনায় ৮৯ জন নিহত এবং ১৮৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে, খুলনা বিভাগে ৫৯টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন এবং রাজশাহী বিভাগে ৫৪টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। তুলনামূলকভাবে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ ও সিলেট বিভাগে (উভয় ক্ষেত্রে ২৩টি করে), তবে এই দুটি বিভাগে যথাক্রমে ২৬ জন এবং ২২ জন মানুষ নিহত হয়েছেন। রংপুর বিভাগে ৫১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৮ জন এবং বরিশাল বিভাগে ২৯টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, অক্টোবর মাসে সংগঠিত মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেলই ছিল প্রধানত দায়ী, যার সংখ্যা ছিল ১৬৪টি। এর পরেই রয়েছে ট্রাক বা কাভার্ডভ্যান (১২৪টি) এবং বাস বা মিনিবাস (১১৪টি)। নিহতের সংখ্যার দিক থেকেও মোটরসাইকেল আরোহীর সংখ্যা ছিল সর্বোচ্চ (১৩০ জন)।

এ ছাড়া, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৬৪ জন এবং ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৪৮ জন নিহত হন। অন্যান্য যানবাহনের মধ্যে অটোরিকশা দুর্ঘটনায় ৩২ জন, ভ্যান দুর্ঘটনায় ২১ জন, পিকআপ দুর্ঘটনায় ১১ জন এবং ইজিবাইক দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD