অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

রসাম হাউজ

আচার

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
jagonews24 thumbnail 20260125151649

অনলাইন পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

রোববার সকালে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আগারগাঁওয়ের এনবিআর ভবনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৪৭ লাখ করদাতা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় সাড়ে ৩৪ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন। অনলাইন রিটার্ন ব্যবস্থার মাধ্যমে সরাসরি প্রায় ৪৩০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা গত অর্থবছরে ছিল প্রায় ১৭০ কোটি টাকা।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায় বাড়াতে গত দেড় বছরে কোনো পণ্যে শুল্কহার বাড়ানো হয়নি। বরং জনস্বার্থ বিবেচনায় চাল, পেঁয়াজ, আলু ও সয়াবিনের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিতে শুল্ক কমানো হয়েছে। রাজস্ব কমার আশঙ্কা থাকলেও জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাজারে আমদানিনির্ভর পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এর প্রধান কারণ কর বা শুল্ক নয়, বরং ডলারের মূল্যবৃদ্ধি। গত দুই বছরে ডলারের দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে। আগে যেখানে ডলারের দাম ছিল ৮০ থেকে ৮৫ টাকা, বর্তমানে তা বেড়ে ১২৬-১২৭ টাকায় দাঁড়িয়েছে। ফলে বিদেশ থেকে পণ্য আমদানির ব্যয় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে।

ফল আমদানিতে উচ্চ শুল্ক আরোপের অভিযোগ প্রসঙ্গে আবদুর রহমান খান বলেন, দেড় বছরে ফলের ওপর কোনো শুল্ক বাড়ানো হয়নি। বরং ফল আমদানিতে আগে যে ১০ শতাংশ ইনকাম ট্যাক্স ছিল, তা কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একইভাবে খেজুর আমদানিতেও উল্লেখযোগ্য পরিমাণে শুল্ক হ্রাস করা হয়েছে।

তিনি আরও জানান, সরকার সামগ্রিকভাবে শুল্ক কাঠামোকে আরও যৌক্তিক করার দিকে এগোচ্ছে। ট্যারিফ ট্রান্সফরমেশন সংক্রান্ত একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে, যেখানে শুল্ক কমানোর সুপারিশ রয়েছে। এলডিসি থেকে উত্তরণের পর উচ্চ শুল্ক কাঠামো ধরে রাখা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে দেশীয় শিল্প সুরক্ষার স্বার্থে কিছু ক্ষেত্রে শুল্ক বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

রাজস্ব আদায়ের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, লক্ষ্যমাত্রা কিছুটা চ্যালেঞ্জিং হলেও সামগ্রিক প্রবৃদ্ধি সন্তোষজনক। অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার ফলে রাজস্ব আদায়ে গতি এসেছে। শেষ সময়ে প্রতিদিন এক থেকে দেড় লাখ রিটার্ন জমা পড়তে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রয়োজনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে বলে জানান।

এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণ কার্যক্রম আলাদা করার প্রক্রিয়া চলমান রয়েছে। শিগগিরই এ বিষয়ে কমিটির বৈঠক, গেজেট প্রকাশ এবং নতুন সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা হবে। কাজটি চ্যালেঞ্জিং হলেও নির্বাচনের আগেই দৃশ্যমান অগ্রগতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD