আইনজীবীদের মান নিয়ে সংশয়: আইনমন্ত্রী আইনজীবীদের মান নিয়ে সংশয়: আইনমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

আইনজীবীদের মান নিয়ে সংশয়: আইনমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
asaduzzaman 1784962419 2

দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, আইনজীবীদের জন্য প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলেও বর্তমান সরকার প্রশিক্ষণ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টে প্রায় ১৮ হাজার আইনজীবী রয়েছেন। কিন্তু তাদের মধ্যে ভালো আইনজীবী কতজন, তা জানার কোনো উপায় নেই। এটিই তিক্ত বাস্তবতা।

নতুন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, অর্থের পেছনে না ছুটে পেশাদারিত্বের দিকে মনোযোগ দিতে হবে। আইনজীবী হয়ে সবকিছুর মূল্যায়ন অর্থের মানদণ্ডে করা উচিত নয়।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD