আগামীকাল শুরু টিসিবির ট্রাকসেল, চলবে ২১ মে পর্যন্ত আগামীকাল শুরু টিসিবির ট্রাকসেল, চলবে ২১ মে পর্যন্ত

রসাম হাউজ

আচার

আগামীকাল শুরু টিসিবির ট্রাকসেল, চলবে ২১ মে পর্যন্ত

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬
tcb 20241023163859

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল ১১ মে থেকে সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে। উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
১১-২১ মে পর্যন্ত (শুক্রবার বাদে) দেশের ৭২০টি ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে দৈনিক ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবেন।

ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্য বিভাগীয় শহর ও জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাক থাকবে।

পণ্যের নির্ধারিত মূল্য:
ভোজ্যতেল: ১৩০ টাকা লিটার (সর্বোচ্চ ২ লিটার)
চিনি: ৮০ টাকা কেজি (১ কেজি)
মসুর ডাল: ৭০ টাকা কেজি (সর্বোচ্চ ২ কেজি)
এছাড়া টিসিবির কার্ডধারী প্রায় ৭২ লাখ পরিবারকে মে মাসজুড়ে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমও চলমান থাকবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD