আগামীকাল ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আগামীকাল ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রসাম হাউজ

আচার

আগামীকাল ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬
10 8 1024x576 1

গ্যাস পাইপলাইনের প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৬ মে) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস।

বার্তায় বলা হয়, আগামীকাল রাত ১১টা থেকে পরদিন বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয়পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখিত।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD