আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন ম্যাচ সূচি আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন ম্যাচ সূচি

CPM NETWORK

Cpm Network

আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন ম্যাচ সূচি

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
fifa 1762933313

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল ও আর্জেন্টিনা আন্তর্জাতিক বিরতিতে প্রস্তুতির লক্ষ্যে প্রীতি ম্যাচে মাঠে নামছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দুটি ম্যাচ খেললেও, আর্জেন্টিনা খেলবে মাত্র একটি ম্যাচ।

অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪ নভেম্বর দেশটির বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। অ্যাঙ্গোলা সরকারের কাছ থেকে এই ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রায় ১৭০ কোটি টাকা নেবে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আর্জেন্টিনা অ্যাঙ্গোলা ম্যাচ শেষে ভারতে আরেকটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও, লজিস্টিক জটিলতা ও ফিফার অনুমোদন না পাওয়ায় সেটি বাতিল করা হয়েছে। অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে।

অন্যদিকে, ব্রাজিল তাদের ইউরোপ সফরসূচি অনুযায়ীই দুটি প্রীতি ম্যাচ খেলবে। ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে তারা। এ বছর সেলেসাওদের শেষ ম্যাচ ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ, বছরের এই শেষ আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের কোনো ম্যাচই উপমহাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার করবে না। উল্লেখ্য,আন্তর্জাতিক বিরতিতে এই সময়ে বাংলাদেশও ১৩ নভেম্বর নেপাল এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD