এইচএসসি পরীক্ষার দশম দিনে বহিষ্কার ১৩, অনুপস্থিত ২২ হাজার ৫৭১ এইচএসসি পরীক্ষার দশম দিনে বহিষ্কার ১৩, অনুপস্থিত ২২ হাজার ৫৭১
শিরোনাম :
এইচএসসি পরীক্ষার দশম দিনে বহিষ্কার ১৩, অনুপস্থিত ২২ হাজার ৫৭১ হাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৮ ঢাকার আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা হঠাৎ বিভ্রাটে বিপাকে ফেসবুক ব্যবহারকারীরা দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ১২ দেশে ভূমিকম্প তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, শেখ হাসিনাসহ আসামি ৪১ জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি : খায়রুল কবির খোকন

CPM NETWORK

Cpm Network

এইচএসসি পরীক্ষার দশম দিনে বহিষ্কার ১৩, অনুপস্থিত ২২ হাজার ৫৭১

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
atzd4 1784460553

এইচএসসি ও সমমান পরীক্ষার দশম দিনে সারাদেশে অসদুপায় অবলম্বনের দায়ে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে ৮টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২২ হাজার ৫৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

রোববার (১৯ জুলাই) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

কমিটির তথ্য অনুযায়ী, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রসায়ন (তত্ত্বীয়) প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষাও অনুষ্ঠিত হয়।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ৬ লাখ ৪৭ হাজার ৭৫০ জন। এর মধ্যে ৬ লাখ ৩০ হাজার ২২২ জন পরীক্ষায় অংশ নেন এবং অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ৫২৮ জন। এ বোর্ডগুলোর গড় অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৭১ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বোর্ডভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৪ হাজার ৩৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং এ বোর্ডেই সর্বোচ্চ ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এছাড়া রাজশাহী বোর্ডে ২ হাজার ৭৩৮ জন অনুপস্থিত ও ১ জন বহিষ্কৃত, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭১২ জন অনুপস্থিত ও ১ জন বহিষ্কৃত, যশোর বোর্ডে ২ হাজার ১৭৩ জন অনুপস্থিত ও ১ জন বহিষ্কৃত, সিলেট বোর্ডে ১ হাজার ২৮৬ জন অনুপস্থিত ও ১ জন বহিষ্কৃত, বরিশাল বোর্ডে ১ হাজার ৬০৪ জন অনুপস্থিত ও ১ জন বহিষ্কৃত এবং দিনাজপুর বোর্ডে ২ হাজার ৪০৬ জন অনুপস্থিত ছিলেন। ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও সেখানে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আল ফিকহ দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৬৯ হাজার ২২৮ জন পরীক্ষার্থীর। ৪২৩টি তথ্যপ্রাপ্ত কেন্দ্রে ৬৪ হাজার ১৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৪৩ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৭ দশমিক ২৮ শতাংশ। এ বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এদিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এছাড়া বন্যা ও জলাবদ্ধতাসহ বিশেষ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রয়েছে। পাশাপাশি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন বিদেশের ৮টি কেন্দ্রের তথ্যও পাওয়া যায়নি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD