এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে নাসীরুদ্দীন-তাসনিম জারা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে নাসীরুদ্দীন-তাসনিম জারা

CPM NETWORK

Cpm Network

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে নাসীরুদ্দীন-তাসনিম জারা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
794a6bc952402d6bd5a88458ffca1179 690980c80f20b 1024x575 1

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এ লক্ষ্যে দলটি ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন কমিটি গঠনের অনুমোদন দেন। বিষয়টি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. তাসনিম জারা।

এছাড়া সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন আর্ফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে এই কমিটি এনসিপির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠপর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিংয়ের কাজ করবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD