এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
Screenshot 1 23 1024x549 1

এলএনজি, ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সবই দ্বিগুণ দামে কিনছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (১৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে এ কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, এই ধাক্কার জন্য প্রস্তুত ছিল না কেউ। জ্বালানি তেলের দুই মাসের জোগান থাকলে স্পট মার্কেট থেকে চড়া দামে কিনতে হতো না।

আগামী বাজেটে এনবিআর থেকে ব্যবসায়ীদের জন্য কোনো খড়গ আসবে না। জবাবদিহি আর স্বচ্ছতা না থাকার কারণে সরকার আর অর্থনৈতিক অংশীজনদের মধ্যে সংযোগ দুর্বল হয়েছে।

মন্ত্রী আরো বলেন, বিগত সরকার অর্থনৈতিক সক্ষমতা না বাড়িয়ে বাজেটের আকার বড় করেছে, যার ফলেই বর্তমানে আর্থিক চাপ তৈরি হয়েছে। জিডিপি বাড়লেও করযোগ্য আয়ের পরিমাণ বাড়েনি।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD