কারও চাপে কাজ হবে না, মানুষের কল্যাণে কাজ করবো: স্বাস্থ্যমন্ত্রী কারও চাপে কাজ হবে না, মানুষের কল্যাণে কাজ করবো: স্বাস্থ্যমন্ত্রী

রসাম হাউজ

আচার

কারও চাপে কাজ হবে না, মানুষের কল্যাণে কাজ করবো: স্বাস্থ্যমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
Sakhawt

আগামী ৩০ দিনের মধ্যে কর্মস্থলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভেঙে দেবো। এই মন্ত্রণালয়ে কোনও দুর্নীতি হতে পারবে না। কারও চাপে কোনও কাজ হবে না। মানুষের কল্যাণে কাজ করবো।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি তার কার্যালয়ে যোগদান করে এসব কথা বলেন। সাখাওয়াত হোসেন নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং গতকাল তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আজ একই মন্ত্রণালয়ে তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন এম এ মুহিত।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় করাই আমার অগ্রাধিকার। আমার কোনও লোভ ও পিছুটান নেই। স্বাস্থ্য খাতে জনবল সংকট আছে কিনা জানি না। থাকলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ডাক্তারদের ৯টার অফিস ১২টায় গেলে হবে না। সাতদিনের মধ্যে হাসপাতালগুলোতে ভিজিট শুরু করবো। এক মাসের মধ্যে ডাক্তারদের কর্মস্থলে সঠিক সময়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করবো।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। স্বাস্থ্য খাতের আস্থাহীনতার কারণে যে (রোগীরা) বিদেশে যায়, তা না। এ ক্ষেত্রে মান বৃদ্ধি করতে হবে। সেটা করলে মন্ত্রী-এমপিরাসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে। আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করবো। একবারে জটিল কিছু, যার চিকিৎসা দেশে নেই, সেক্ষেত্রে গেলেও দেশেই সর্বোচ্চ চেষ্টা করবো। এ ছাড়াও স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির ৩১ দফা ও ইশতেহার নিয়ে কাজ করবো।’

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD