কার্গো ভিলেজের অগ্নিকান্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে সরকার : বাণিজ্য উপদেষ্টা কার্গো ভিলেজের অগ্নিকান্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে সরকার : বাণিজ্য উপদেষ্টা

CPM NETWORK

Cpm Network

কার্গো ভিলেজের অগ্নিকান্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে সরকার : বাণিজ্য উপদেষ্টা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
940b5067 9630 46c8 9c2d 1dd2d3ff70c4 1024x544 1

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন,শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকান্ডের তদন্ত কার্যক্রম চলমান আছে। সরকার তদন্ত কার্যক্রম শেষে রিপোর্ট প্রকাশ করবে।

আজ বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন , তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কাজে সহযোগিতা করার জন্য এসেছিলেন। আজই তাঁরা দেশে ফিরে গেছেন। আগামী ২/৩ দিনের মধ্য তাদের প্রতিবেদন পাওয়ার আশা করছি।
তিনি বলেন , ওনাদের (তার্কিশ বিশেষজ্ঞ দল ) প্রতিবেদন মূল নয়, আমাদেরটাই মূল প্রতিবেদন হবে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন , বিকল্প উপায়ে এখন আমদানি পণ্য খালাস চলছে। দ্রুতই স্বাভাবিক হবে কার্যক্রম।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD