রাজধানীর কালশীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে আটটি ইউনিট রাজধানীর কালশীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে আটটি ইউনিট

CPM NETWORK

Cpm Network

রাজধানীর কালশীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে আটটি ইউনিট

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
image 536714 1

রাজধানীর মিরপুরের কালশীতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আজ রাত ১০টা ১৪ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মিরপুরের কালশীতে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ছয়তলা ভবনের ছয়তলায় আগুন লেগেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের আটটি ইউনিট কাজ করছে। ‌

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আসেনি বলে জানান তিনি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD