কিডস টাইমে টেরাকোটা শিল্প প্রদর্শনী ও সনদ প্রদান কিডস টাইমে টেরাকোটা শিল্প প্রদর্শনী ও সনদ প্রদান

CPM NETWORK

Cpm Network

কিডস টাইমে টেরাকোটা শিল্প প্রদর্শনী ও সনদ প্রদান

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬
IMG 20260621 WA0047

আফটার স্কুল প্রোগ্রাম ‘কিডস টাইম’-এর উদ্যোগে টেরাকোটা আর্ট কোর্সের প্রথম দুটি ব্যাচের শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কিডস টাইম সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীরা তাদের তৈরি বিভিন্ন টেরাকোটা শিল্পকর্ম প্রদর্শন করে। কয়েক সপ্তাহের প্রশিক্ষণের মাধ্যমে তারা সাধারণ মাটিকে নান্দনিক ও সৃজনশীল শিল্পকর্মে রূপ দিয়েছে।
প্রদর্শনীতে শিশুদের সৃষ্টিশীল কাজ দেখে অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের কার্যক্রম শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, শিশুদের সৃজনশীল চিন্তার বিকাশ এবং হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করাই এ কোর্সের মূল লক্ষ্য। টেরাকোটা আর্টের মাধ্যমে শিশুরা তাদের কল্পনা, অনুভূতি ও ভাবনাকে শিল্পের ভাষায় প্রকাশ করার সুযোগ পেয়েছে।

অনুষ্ঠানের একপর্যায়ে কোর্স সফলভাবে সম্পন্ন করা শিশুদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। কিডস টাইমের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD