কিশোরগঞ্জ অপ্টোমেট্রিস্ট সোসাইটির সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক সুমন কিশোরগঞ্জ অপ্টোমেট্রিস্ট সোসাইটির সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক সুমন

CPM NETWORK

Cpm Network

কিশোরগঞ্জ অপ্টোমেট্রিস্ট সোসাইটির সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক সুমন

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
390ae9a5 9bef 4272 b99f 229946ace2f5

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ অপ্টোমেট্রিস্ট সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ অপ্টোমেট্রিস্ট সোসাইটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম সাব্বির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাহ্ উদ্দিন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিওএলভি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি লায়ন. শহীদুল আজম রাসেল, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক ওপি, সিনিয়র সহ-সভাপতি মোঃ জিসান তালুকদার, সহ-সভাপতি আব্দুল রাজ্জাক রফিক এবং এনজেওএসের সাধারণ সম্পাদক বশির আহমেদ।

অনুষ্ঠান শেষে কিশোরগঞ্জ অপ্টোমেট্রিস্ট সোসাইটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ সালাহ্ উদ্দিন সুমনের ঘোষণা অনুযায়ী ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে মোঃ রাকিবুল ইসলাম সাব্বিরকে সভাপতি, আহসান হাবিব সুমনকে সাধারণ সম্পাদক এবং মোঃ রুবেল মিয়াকে সাংগঠনিক ও দপ্তর সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি ফ্র্যাংকলিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত এবং কার্যনির্বাহী সদস্য মোঃ শরীফ, মোঃ আমিনুল ইসলাম ও ইব্রাহিম খলিল।

এছাড়া কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহ্ উদ্দিন সুমন। উপদেষ্টা হিসেবে রয়েছেন লায়ন. শহীদুল আজম রাসেল এবং মোঃ ওবায়দুল হক ওপি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD