খালেদা জিয়াকে দেখতে গিয়ে যা বললেন এনসিপি নেতারা খালেদা জিয়াকে দেখতে গিয়ে যা বললেন এনসিপি নেতারা

CPM NETWORK

Cpm Network

খালেদা জিয়াকে দেখতে গিয়ে যা বললেন এনসিপি নেতারা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
ncp 20251129124958 1024x576 1

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান তারা।

পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা।

এনসিপি প্রতিনিধি দলে আছেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

পরে তাসনিম জারা বলেন, দলমত সব কিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় যুদ্ধ করেছেন খালেদা জিয়া। রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই উনার জন্য দোয়া করবেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সবাই দোয়া করবেন উনার জন্য। দেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে দেশ সেটা যেন উনি নিজে দেখে যেতে পারেন। শেখ হাসিনার হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনি যেন বেঁচে থাকেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা করতে দেওয়া হয়নি। দেশবাসীসহ সবার কাছে উনার জন্য দোয়া চাই। সবাই উনার জন্য দোয়া করবেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দোয়া চাওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। দেশবাসীসহ সকলের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাই।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD