গণভোটে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ফ্যাসিবাদী শক্তির দ্বারা : স্থানীয় সরকার উপদেষ্টা গণভোটে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ফ্যাসিবাদী শক্তির দ্বারা : স্থানীয় সরকার উপদেষ্টা

রসাম হাউজ

আচার

গণভোটে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ফ্যাসিবাদী শক্তির দ্বারা : স্থানীয় সরকার উপদেষ্টা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
46a1f74b daca 48c7 b4cf 5fcc3a7f470f 1024x768 1

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা ফ্যাসিবাদী পলাতক শক্তি।’

সোমবার (১৯ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন করা হয়েছে। যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিল, তারাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। দেশের জনগণ জুলাইয়ের সনদের সঙ্গেই রয়েছে এবং ‘হ্যাঁ’ ভোট দিয়ে সেই অবস্থান প্রকাশ করবে।”

উপদেষ্টা আরও বলেন, “বর্তমান সরকার গণঅভ্যুত্থানের পক্ষের সরকার। সংগ্রামী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ স্পষ্ট সমর্থন জানাবে।”

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জেলা প্রশাসক মো. মোহাম্মদ ইসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD