গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার: আইন উপদেষ্টা গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার: আইন উপদেষ্টা

CPM NETWORK

Cpm Network

গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার: আইন উপদেষ্টা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
gonovot1 1762151816

গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে ঐকমত্য হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ‘ঐক্যবদ্ধ সিদ্ধান্ত’ জমা দেয়ার আহ্বান জানাচ্ছে উপদেষ্টা পরিষদ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো আল্টিমেটাম দেইনি, আহ্বান জানিয়েছি। আমরা অপেক্ষা করবো, তারপর অবশ্যই সরকার সরকারের মতো অ্যাক্ট করবে।’

ড. আসিফ নজরুল বলেন, সরকার আর কোনো আলোচনার আয়োজন করতে যাচ্ছে না। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গত ১৫ বছরে নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। উনারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করেছেন, একসঙ্গে নির্যাতনের শিকার হয়েছেন। উনারা স্ব-উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন, এই প্রত্যাশা করছি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD