গাজী নজরুলের স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে কী লেখা আছে? গাজী নজরুলের স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে কী লেখা আছে?

CPM NETWORK

Cpm Network

গাজী নজরুলের স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে কী লেখা আছে?

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
2 1789966736

এমপি গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার হওয়া স্ত্রী মরিয়ম খাতুনের হাতে লেখা চিঠিতে স্বামীর সঙ্গে সম্পর্কের নানা আবেগঘন মুহূর্তের কথা উঠে এসেছে। ভালোবাসার পাশাপাশি সেখানে রয়েছে প্রতারণার অভিযোগ এবং তীব্র মানসিক কষ্টের কথাও। এসব চিঠির একটিতে নিজেকে দাবার গুটি মনে হওয়ার কথাও লিখেছেন মরিয়ম।

একটি চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সঙ্গে, কিন্তু জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবই বা কেমনে যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।’

আরেক চিঠিতে লেখা ছিল, ‘সে ছিল অন্য নারীর স্বামী- কাগজে কলমে অধিকার ছিল তার বউ-এর। আর আমি ছিলাম বোকা…!!! অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ…!!! কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের কারণ… ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়… ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!”

বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারিত হওয়ার অনুভূতিও প্রকাশ করা হয়েছে আরেকটি চিঠিতে। সেখানে লেখা হয়েছে-‘সে বলেছিল- আজ থেকে আমরা বন্ধু–চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো— আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।’

জাতীয় সংসদের প্যাডে লেখা অন্য একটি চিঠিতে মরিয়ম লিখেছেন, ‘আমি হেরেছি— তুমি জিতেছো– কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। আমি, শৃঙ্গের শেষ বাড়িয়ে ও হাসতে হাসতে মুখে হাসি রেখেছি– দেখে নাও এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।’

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD