গুলিতে টেকনাফে নারী গুলিবিদ্ধ গুলিতে টেকনাফে নারী গুলিবিদ্ধ

CPM NETWORK

Cpm Network

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে নারী গুলিবিদ্ধ

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
গুলিতে টেকনাফে নারী গুলিবিদ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে এসে ছেনুয়ারা বেগম নামে এক নারী পায়ে বিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এসময় একই এলাকা থেকে একটি তাজা গুলিও উদ্ধার করেছেন স্থানীয়রা।

আজ শনিবার বিকেলের দিকে টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল বাগগুনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারী লম্ববিল বাগগুনা এলাকার আক্তার হোসেনের স্ত্রী। এছাড়া একই এলাকার বাসিন্দা মিজবা উদ্দিনের দোকানে একটি গুলি এসে পড়লে তা উদ্ধার করেন স্থানীয়রা।

বিষয়টি শুনেছেন বলে জানান উখিয়ার ৬৪-ব্যাটলিয়নের বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক। তিনি বলেন, ‘হোয়াইক্যং সীমান্ত এলাকায় এক নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তিনি কুতুপালং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে যাচ্ছেন বলে জেনেছি।’

গুলিবিদ্ধ নারীর স্বামী আক্তার হোসেন বলেন, ‘আমার স্ত্রী শিশু সন্তান নিয়ে টেকনাফের লেদা থেকে বাড়ি ফিরছিলেন। বাড়িতে পৌঁছালে হঠাৎ মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে তার পায়ে লাগে। এ সময় চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আমরা এখন কক্সবাজারের পথে।’

হোয়াইক্যংয়ের তেচ্ছি ব্রিজের কম্পিউটার দোকানি মিজবা উদ্দিন বলেন, ‘বিকেলে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি দোকানে এসে পড়ে। দোকান থেকে সেই গুলিটি উদ্ধার করা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘হোয়াইক্যংয়ে একজন নারী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খোঁজ নিচ্ছি।’

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD