ঘূর্ণিঝড় মোন্থা : সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত ঘূর্ণিঝড় মোন্থা : সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত

CPM NETWORK

Cpm Network

ঘূর্ণিঝড় মোন্থা : সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
cyclone 20251029101927 1024x576 1

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্ব হতে পারে।

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড় নিয়ে আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে এই বিশেষ বিজ্ঞপ্তিতে।

তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD