চালের বাজারে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা স্বস্তি চালের বাজারে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা স্বস্তি

রসাম হাউজ

আচার

চালের বাজারে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা স্বস্তি

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
6d97f1b7c54415f49d1cf4857370328f

রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিপ্রতি সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত বেড়েছে। নতুন চাল বাজারে আসার আগেই পুরোনো চালের এমন মূল্যবৃদ্ধিতে চাপ বাড়ছে সাধারণ ভোক্তাদের ওপর। একই সঙ্গে কয়েক ধরনের ডালের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মিনিকেট ও নাজিরশাইল চালের দাম আগের সপ্তাহের তুলনায় কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল বর্তমানে কেজিপ্রতি ৮৩ থেকে ৮৪ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৭৯-৮১ টাকা। রশিদ মিনিকেটের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকায়, নন-ব্র্যান্ড মিনিকেট বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। উন্নতমানের মোজাম্মেল মিনিকেটের দাম কেজিতে ৮৫-৮৬ টাকায় পৌঁছেছে।
নাজিরশাইল চালের দামও বেড়েছে। দেশি নাজিরশাইল চালের কেজি এখন বিক্রি হচ্ছে ৭২ থেকে ৮৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ৩-৪ টাকা কম ছিল। আমদানিকৃত নাজিরশাইলের দাম কেজিতে বেড়ে ৭৫ থেকে ৭৮ টাকায় দাঁড়িয়েছে।

খুচরা বিক্রেতারা জানান, বছরের এই সময়ে সাধারণত নতুন আউশ, আমন ও নাজিরশাইল চাল বাজারে আসতে শুরু করে। প্রতিবছর নতুন চাল এলে পুরোনো চালের দাম সামান্য বাড়লেও এবার ব্যতিক্রম দেখা যাচ্ছে। নতুন চাল বাজারে আসার আগেই পুরোনো চালের দাম কেজিতে ৩-৪ টাকা বেড়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন চাল বিক্রি শুরু হলে পুরোনো চালের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে চালের পাশাপাশি দেশি (ছোট দানা) মসুর ডালের দামও সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ২০ টাকা পর্যন্ত বেড়েছে, যা ভোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।
সবজির বাজারে তুলনামূলক স্বস্তি
চালের বিপরীতে সবজির বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। বর্তমানে প্রতি কেজি মুলা ২৫-৩০ টাকা এবং শালগম ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। গোল ও লম্বা বেগুনের দাম কমে কেজিতে ৩০-৪০ টাকায় নেমেছে।

শিম ও মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, পেঁপে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৩০-৪০ টাকায় এবং করলা বিক্রি হচ্ছে কেজিতে ৫০ টাকায়। দেশি গাজরের দাম কেজিতে ৪০ টাকা, কাঁচকলার হালি ৪০ টাকা এবং ছোট আকারের লাউ প্রতিটি ৪০-৫০ টাকায় মিলছে।
তবে কিছু সবজির দাম এখনও বেশি রয়েছে। পাকা টমেটো কেজিপ্রতি ৯০ থেকে ১০০ টাকা এবং কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। মটরশুঁটির দাম কিছুটা কমে কেজিতে ১০ টাকা কমে বর্তমানে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।
সব মিলিয়ে, চাল ও ডালের দামে ঊর্ধ্বগতি থাকলেও সবজির বাজারে আংশিক স্বস্তি পাচ্ছেন

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD