ছেলেকে গান শোনাচ্ছেন নোবেল, ঘুচল বিতর্ক? ছেলেকে গান শোনাচ্ছেন নোবেল, ঘুচল বিতর্ক?

CPM NETWORK

Cpm Network

ছেলেকে গান শোনাচ্ছেন নোবেল, ঘুচল বিতর্ক?

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
noble family 20261003104624

তরুণ প্রজন্মের কাছে একসময় দারুণ জনপ্রিয় ছিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। কিন্তু গানের ক্যারিয়ারের চেয়ে মাদককাণ্ড, নারীঘটিত নানা অভিযোগ এবং মামলা-মোকদ্দমায় জড়িয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে সেসব বিতর্ক পেছনে ফেলে নোবেল এখন পুরোদস্তুর একজন ‘ফ্যামিলি ম্যান’। স্ত্রী ও সন্তানকে নিয়ে তার সুখের সংসার দেখে ভক্তরাও নতুন করে আশায় বুক বাঁধছেন।

গত বছর বড় এক বিতর্কে জড়িয়েছিলেন নোবেল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নিজের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীকেই বিয়ে করেন এই গায়ক। বর্তমানে সেই স্ত্রীর সঙ্গেই সুন্দর জীবন পার করছেন তিনি, তাদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। কিছুদিন আগেই এক মঞ্চে ছেলেকে প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিয়েছিলেন নোবেল। আর এখন তার ফেসবুক পেজজুড়ে শুধুই স্ত্রী ও সন্তানের ছবি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের পরিবারের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন নোবেল। একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন তিনি। জানান, ভিডিওটি ধারণ করেছেন তার স্ত্রী। টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়ি থেকে পোস্ট করা আরেক ভিডিওতে দেখা যায়, তিনি ছেলেকে জেমসের বিখ্যাত ‘বাবা’ গানটি গেয়ে শোনাচ্ছেন। এছাড়াও ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ বা ‘মাই ফ্যামিলি’ ক্যাপশনে স্ত্রী-পুত্রের সঙ্গে মিষ্টি মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি।

নোবেলের এমন দায়িত্বশীল ও পারিবারিক রূপ দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা। নেটিজেনরা মন্তব্যের ঘরে গায়ককে প্রশংসায় ভাসাচ্ছেন। নোবেলের পোস্টে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘সুখী পরিবার। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক, এই দোয়া’। আরেকজন লিখেছেন, ‘জীবনটা এবার সুন্দর করে তিনজন মিলে গুছিয়ে নেন’। অনেকেই আবার ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাইয়া, আমরা আপনাকে এভাবেই দেখতে চাই’।

অতীত ভুলে নোবেল যেন গানে মনোযোগ দেন এবং বিতর্কমুক্ত জীবন কাটান, এখন ভক্তদের একটাই চাওয়া। এতো সব বিতর্কের পর গায়কের এই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা ভক্তদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে, তা বলাই বাহুল্য।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD