টিসিবির রোজার পণ্য বিক্রি শুরু কাল, মিলবে ছোলা-খেজুরসহ ৫ পণ্য টিসিবির রোজার পণ্য বিক্রি শুরু কাল, মিলবে ছোলা-খেজুরসহ ৫ পণ্য

রসাম হাউজ

আচার

টিসিবির রোজার পণ্য বিক্রি শুরু কাল, মিলবে ছোলা-খেজুরসহ ৫ পণ্য

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
Screenshot 3 2

পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কার্যক্রমের আওতায় সারাদেশে বাজারমূল্যের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর পাওয়া যাবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও পণ্য বিক্রি চলবে।

টিসিবি জানায়, মঙ্গলবার থেকেই বিক্রি কার্যক্রম শুরু হবে এবং এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত ডিলারদের পণ্য সংগ্রহের জন্য আগাম অর্থ জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এরই মধ্যে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য প্রতি মাসে নিয়মিতভাবে পণ্য বিক্রয় কার্যক্রম চালু রয়েছে। কার্ডধারী পরিবারের পাশাপাশি ট্রাকসেলের মাধ্যমেও সারাদেশে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ সাধারণ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।

রমজানে নিয়মিত পণ্যের সঙ্গে অতিরিক্তভাবে ছোলা ও খেজুর বিক্রি করা হবে। তবে ট্রাকসেলে বিক্রির পণ্যের পরিমাণ ও মূল্য সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি সংস্থাটি।

টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে ট্রাকসেলের মাধ্যমে কয়েকটি পণ্য বিক্রি করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে এ বিক্রি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এ কার্যক্রম দেশব্যাপী পরিচালিত হবে। প্রতিটি জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD