ডেঙ্গুতে আরও ৮৩৪ জন হাসপাতালে ভর্তি ডেঙ্গুতে আরও ৮৩৪ জন হাসপাতালে ভর্তি

CPM NETWORK

Cpm Network

ডেঙ্গুতে আরও ৮৩৪ জন হাসপাতালে ভর্তি

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
dengue 1758111774
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৮৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। শনিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ভর্তি হওয়া রোগীদের মধ্যে রাজধানী ঢাকায় ২৬৩ জন এবং বাকি রোগীরা ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৩৪৮ জন। এর মধ্যে ৭৩ হাজার ৭৮৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ৩০৭ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান জানান, এখন সারা বছরই ডেঙ্গুর সংক্রমণ দেখা যাচ্ছে, বর্ষাকালে তা আরও বেড়ে যায়। তিনি মশা দমন, ওষুধ ব্যবহার এবং সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

কীটতত্ত্ববিদ ডা. মনজুর চৌধুরীর মতে, শুধু জরিমানা বা সচেতনতা কার্যক্রম যথেষ্ট নয়—মশা নিয়ন্ত্রণে সঠিক জরিপ, দক্ষ জনবল ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সর্বাধিক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং প্রাণহানি ঘটে ১ হাজার ৭০৫ জনের।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD