ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি
শিরোনাম :
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১,৫৬৪ শিশু হাসপাতালে, মৃত্যু ৮ পুলিশের ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ: সংসদে রেলপথ মন্ত্রী নতুন ১১ ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান নিয়োগ এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন

রসাম হাউজ

আচার

ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
rain dhaka 20250511211057 1024x576 1

ঢাকায় তীব্র গরমের মধ্যে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টার পর মহানগরীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়। এর আগে বেলা ৩টা থেকে আকাশে মেঘ জমতে থাকে।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন নগরবাসী। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের দুর্ভোগ ছিল চরমে। আজ বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে আসায় স্বস্তি অনুভব করছেন তারা।

এদিকে রাজধানীর মগবাজার, মালিবাগ, ওয়ারলেস, রামপুরাসহ কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। রিকশাচালক আলমগীর বলেন, ‘কয়েকদিন ধরেই গরমে কাজ করা কষ্ট হয়ে যাচ্ছিল। আজ বৃষ্টি হওয়ায় একটু শান্তি লাগছে।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD