ঢাকাসহ দেশের ২০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ঢাকাসহ দেশের ২০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
শিরোনাম :

CPM NETWORK

Cpm Network

ঢাকাসহ দেশের ২০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ মার্চ, ২০২৬
bay of banga 20260321214909

রাজধানী ঢাকাসহ দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২১ মার্চ) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানান।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD