ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু

CPM NETWORK

Cpm Network

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
Screenshot 2 10

দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচন শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জানান, এবারের নির্বাচনে মোট ২১ হাজার ৭৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তারা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদের প্রতিনিধি নির্বাচন করবেন।

নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুইটি প্যানেলের মধ্যে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেল) ২৩টি করে পদে প্রার্থী দিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না। যদিও দলটির সমর্থক কিছু আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে আগ্রহী ছিলেন, তবে অনুমতি না পাওয়ার অভিযোগ রয়েছে।

নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস. এম. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সদস্য পদের ক্ষেত্রে ব্যালটে ১০টির কম বা বেশি ভোট দিলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে।

উভয় প্যানেলই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছে। রাজনৈতিক পরিবর্তনের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে আইনজীবী অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD