ঢামেক হাসপাতাল: সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে তিন মরদেহ উদ্ধার ঢামেক হাসপাতাল: সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে তিন মরদেহ উদ্ধার

CPM NETWORK

Cpm Network

ঢামেক হাসপাতাল: সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে তিন মরদেহ উদ্ধার

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
কয়েদির মৃত্যু
কয়েদির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশ থেকে আজ বৃহস্পতিবার সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বেলা পৌনে দুইটা থেকে বিকেল সোয়া পাঁচটার মধ্যে এই তিন ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিদের কারও পরিচয় পাওয়া যায়নি। তাঁরা সবাই পুরুষ।

ঢামেক হাসপাতাল

ঢামেক হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক আজ তিনটি লাশ উদ্ধারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, আজ দুপুরে শাহবাগ থানার পুলিশ ঢাকা মেডিকেল কলেজের ফটকের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। বেলা পৌনে দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স ৫০ বছর হতে পারে।

শাহবাগ থানার অপর একদল পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশে প্রাচীরের কাছ থেকে এক যুবককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে জানান। তাঁর বয়স ৩০ বছরের মতো।

এ ঘটনার ১৫ মিনিট পর শাহবাগ থানার আরেক দল পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকের সামনে থেকে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় পরীক্ষা–নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক ফারুক বলেন, তাঁদের পরনে ময়লাযুক্ত কাপড়চোপড় ছিল। তাঁদের কারও শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD