তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াধীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াধীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াধীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
sirajgonj photo 2

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, লোকবলের সংকট সর্বব্যাপী। সারা দেশে হাসপাতালগুলোতে লোকবলের সংকট রয়েছে। পাশাপাশি যে লোকবল আছে তার সর্বোচ্চ ব্যবহার আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। সুতরাং আমরা সেটিরও এনসিওর করার চেষ্টা করছি। বর্তমানে যে লোকবল আছে তারা যেখানে পোস্টেট সেখানে যেন পাওয়া যায়, সে ব্যাপারে কথা হয়েছে। তৃণমূলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের একথা বলেন। এসময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল তালুকদার উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, রোগীদের কাছ থেকে আমরা অভিযোগ পাই, মাঝে মাঝে তারা সঠিক চিকিৎসা পান না। যাদের থাকার কথা তারা থাকেন না। আমাদের নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধিসহ একেবারে তৃণমূল পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। সেই সাথে তৃণমূলে চিকিৎসা সেবা উন্নীত করার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

মানুষের অধিকার আদায়ের জন্য সরকার কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা, দালালদের দৌরাত্ম্য এই সমস্যাগুলো এত বড় কেন্দ্রীয় সরকারের পক্ষে ঢাকায় বসে নির্দেশনা দিয়ে পরিবর্তন আনা সম্ভব না। আমরা জাতি হিসেবে গত ১৭ বছরে দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। আমাদের দেশ থেকে লক্ষ কোটি টাকার সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। এঅবস্থা থেকে বের হতে গেলে আমাদের একটি সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে অবস্থা তৈরি করতে হবে। যেখানে প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত আমরা সরকার ও রাজনৈতিক দল কাজ করে যাবো।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD