তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সড়ক পরিবহন মন্ত্রী তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সড়ক পরিবহন মন্ত্রী

CPM NETWORK

Cpm Network

তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সড়ক পরিবহন মন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
untitled 1 recovered 1773639526 1024x576 1

জ্বালানি তেলের দাম বাড়ছে না জানিয়ে পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। কোনো সংকট নেই।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গত রাত থেকেই সব পাম্পে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। কোনো সংকট নেই। তাই কোনো প্রকার দাম বাড়ানো হবে না।

এ সময় শেখ রবিউল আলম বলেন, এবার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হবে। অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই। নির্ধারিত ভাড়া নেয়া হবে। বেশি ভাড়া নেয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

তবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়াও নেয়া হচ্ছে। কোথাও অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেয়া হবে না। অভিযোগ নির্দিষ্ট হলে গাড়ি ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD