দলের ভেতরে মুনাফেকি বরদাশত করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী দলের ভেতরে মুনাফেকি বরদাশত করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

দলের ভেতরে মুনাফেকি বরদাশত করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ministry of law 2610200616 600x337 1

সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে কাজ করতে হবে। এই পথে কেউ অন্তরায় হয়ে থাকলে তিনি দল থেকে ছিটকে পড়বেন। প্রধানমন্ত্রী একটি ফর্মুলা দেবেন, কীভাবে কাজ করতে হবে। দলের মধ্যে থেকে যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রত্যেকটি ইউনিয়নের একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। ফলে দল চাচ্ছে উইনিং ক্যান্ডিডেট (বিজয়ী হওয়ার সম্ভাবনাময় প্রার্থী)। আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কী হবে, বলেন? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসত, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছুই যেত-আসত না।

তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন প্রার্থী দিতে হবে, যারা বিজয়ী হয়ে আসবেন। আপনার পছন্দের প্রার্থী দিলেন, কিন্তু তিনি যদি না জেতেন, তাহলে হবে না। দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। কিন্তু আমি যদি দেখি, আপনি দলের সঙ্গে বেইমানি করছেন, দলের ঊর্ধ্বে উঠে বিকল্প কিছু করছেন, তাহলে আপনাকে ধরার অধিকার আমারও আছে।

তিনি আরো বলেন, আমরা বলেছিলাম, চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধ করতে হবে। শৈলকুপায় এগুলো নেই। এখন সারা বাংলাদেশে আমাদের সেই পথ অনুসরণ করা হচ্ছে। একটু চিন্তা করে দেখবেন, আপনারা যেটা শুরু করেছিলেন, সারা বাংলাদেশ এখন সেটাই অনুসরণ করছে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD