দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম :
ঢাকা থেকে টেকনাফের ভাড়া বাড়ল ৬৫ টাকা, পঞ্চগড়ের ৬০ টাকা হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম শুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হাম রোগীর চাপ সামাল দিতে হাসপাতালে শয্যা বাড়ানোর জরুরি নির্দেশ শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের

রসাম হাউজ

আচার

দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
Screenshot 1 15 1024x552 1

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম জেলা সফর।

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এ উপলক্ষে আজ সকাল ৯টা ৩০মিনিটে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচিস্থলে যাবেন প্রধানমন্ত্রী।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় আগামী ছয় মাসে ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে। পর্যায়ক্রমে পাঁচ বছরের মধ্যে সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উদ্বোধন শেষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন তিনি। পরে সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে তিনটায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশে অংশ নেবেন এবং সেখানে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন।

দিনাজপুরের কর্মসূচি শেষে সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD