দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

CPM NETWORK

Cpm Network

দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
Screenshot 16 1024x546 1

দিনাজপুরের দশমাইলে মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৪ জন। একইসঙ্গে আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুরগম গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুরগম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন একজন। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD