‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’

CPM NETWORK

Cpm Network

‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬
safa kabir afterbrazil mat 20260706105209 1 1024x576 1

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছেন দলটির বিশ্বজুড়ে থাকা কোটি সমর্থক। সাধারণ ফুটবলপ্রেমীদের মতো এই বড় ধাক্কা ছুঁয়ে গেছে বাংলাদেশের বিনোদন জগতের তারকাদেরও। ব্রাজিলের এমন বিদায়ে অনেকটাই হতাশ অভিনেত্রী সাফা কবির। তবে প্রিয় দলের এই অপ্রত্যাশিত বিদায়ের পরও পুরোপুরি ভেঙে না পড়ে পরের বিশ্বকাপে ব্রাজিল ঘুরে দাঁড়াবে, এমনই আশা তার।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচটি উপভোগ করেন সাফা কবির। ব্রাজিলের পরাজয় ও টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর স্টেডিয়ামের বাইরে থেকে একটি নিজের ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। দেখা যায়, ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে হেঁটে যাচ্ছেন তিনি। চোখের সানগ্লাস ও বিষণ্ণ মনে ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এই মুহূর্তে মন ভালো নেই। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।’

এই পোস্টের ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম’ (আগামীবার)।

প্রিয় দলের বিদায়ের এই মন খারাপের খবরের পাশাপাশি নিজের দেশকে নিয়েও এক বড় স্বপ্নের কথা উঠে এসেছে তার আগের একটি পোস্টে। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে গ্যালারিতে দাঁড়িয়ে আছেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করে সাফা লেখেন, ‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে—একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’

উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সাফা কবিরের মতোই মেহজাবীন চৌধুরীও স্টেডিয়ামে ম্যাচটি উপভোগ করেছেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD