দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
শিরোনাম :
ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান ৬৬৬ কোটি টাকার কর রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল ময়লার ভাগাড়ে বাগান, ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়! কক্সবাজারে আগুনে দুই মেয়েসহ যশোরের দম্পতি নিখোঁজ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সময়মতো হাসপাতালে না এলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা: দুলু বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
1 1792313311

দুর্নীতির মামলায় বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে এ তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। এসব মামলায় তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার সম্পদ ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, অর্থ পাচার প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এ মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। তার স্বামী শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে তাকে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

২০২৫ সালের জুলাইয়ে দুদক জানায়, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর সন্তানদের নামে কানাডা, দুবাই ও কাতারসহ বিভিন্ন দেশে ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে, ২০২৫ সালের ১১ নভেম্বর আদালতের আদেশে শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক এবং তার ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। অবরুদ্ধ করা ১০ টি ব্যাংক হিসেবে ৪০ লাখ ৫৬ হাজার ৫৮৩ টাকা রয়েছে। দুদকের চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তার ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, ৩৮টি ব্যাংক হিসাব জব্দ এবং ঢাকার অভিজাত এলাকায় তাদের মালিকানাধীন একাধিক ফ্ল্যাট ও জমি জব্দের আদেশও দেওয়া হয়েছিল বলে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।

শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD