দুর্নীতি নয়, গ্রামীণ সড়ক উন্নয়নই অগ্রাধিকার: স্থানীয় সরকার দুর্নীতি নয়, গ্রামীণ সড়ক উন্নয়নই অগ্রাধিকার: স্থানীয় সরকার
শিরোনাম :

রসাম হাউজ

আচার

দুর্নীতি নয়, গ্রামীণ সড়ক উন্নয়নই অগ্রাধিকার: স্থানীয় সরকার

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
Fokrul 2

সংসদে গ্রামীণ সড়ক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উন্নয়নের নামে দুর্নীতিকে আর প্রশ্রয় দেওয়া হবে না।

রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অতীতে উন্নয়নের নামে ফ্যাসিবাদি সরকার বড় বড় প্রকল্পে ব্যাপক দুর্নীতি করেছে। এতে করে দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তরাঞ্চল অবহেলিত থেকে গেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সময়েও উন্নয়ন বরাদ্দ বণ্টনে বৈষম্যের অভিযোগ রয়েছে।

তাই দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD