নারায়ণগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনালের রিজোন ব্রিফিং অনুষ্ঠিত নারায়ণগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনালের রিজোন ব্রিফিং অনুষ্ঠিত

CPM NETWORK

Cpm Network

নারায়ণগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনালের রিজোন ব্রিফিং অনুষ্ঠিত

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
IMG 20260830 WA0083

নিজস্ব প্রতিবেদক: লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২ বাংলাদেশের রিজোন-৫-এর রিজোন ব্রিফিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার নারায়ণগঞ্জের সহিতুন নেসা লায়ন্স চক্ষু হাসপাতালে এ সভা অনুষ্ঠিত হয়।

রিজোন-৫-এর রিজোন চেয়ারপারসন লায়ন শহিদুল আযম রাসেলের সভাপতিত্বে সভায় রিজোনের অন্তর্ভুক্ত ৮টি লায়ন্স ক্লাবের সভাপতি, সেক্রেটারি ও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা গভর্নর কর্তৃক দায়িত্বপ্রাপ্ত দুই টা জোনের জোন চেয়ারপার্সন লায়ন রাসেল সিরাজী(জোন#২১)ও লায়ন ইলা মরিয়ম (জোন #২৩) নারায়ণগঞ্জের GST কো-অর্ডিনেটর লায়ন মো. আশরাফুল আলম, GMT কো-অর্ডিনেটর লায়ন মো. টিটু, RC-HQ ও প্রিভেন্টিং অব ড্রাগ কো-অর্ডিনেটর লায়ন প্রদীপ কুমার পোদ্দার, নারায়ণগঞ্জ কো-অর্ডিনেটর লায়ন মিলিয়া আফরোজ তৃপ্তি এবং জেলা গভর্নরের প্রতিনিধি হিসেবে জেলার GAT টিমের কো-অর্ডিনেটর লায়ন দেবদাস সাহা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আগামী বছরের জেলা গভর্নরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ক্লাব প্রতিনিধিদের অবহিত করেন। পাশাপাশি ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে আগামী বছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত লায়ন নেতৃবৃন্দ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD