নির্বাচনী কর্মকর্তাদের জন্য ইসির বিশেষ সতর্কবার্তা নির্বাচনী কর্মকর্তাদের জন্য ইসির বিশেষ সতর্কবার্তা

CPM NETWORK

Cpm Network

নির্বাচনী কর্মকর্তাদের জন্য ইসির বিশেষ সতর্কবার্তা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
nirbachon EC

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মানী ভাতার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ও বিকাশ নম্বর হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট সবাইকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানী দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারক চক্র মূলত ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করে এসব প্রতারণামূলক ফোনকল করছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের বক্তব্যে স্পষ্ট করে জানিয়েছে, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানী দেওয়া হবে। এজন্য কোনো ব্যক্তি বা আলাদা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের কোনো প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা যেন এই প্রতারক চক্রের কোনো প্রলোভন বা ফোনকলে সাড়া না দেন। সরকারি এই পেমেন্ট প্রক্রিয়ার জন্য কোনো ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং তথ্য বা পিন নম্বর চাওয়ার সুযোগ নেই। যদি কেউ ইসি’র পরিচয় দিয়ে তথ্য চায়, তবে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছে ইসি।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD