নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রিত না হলে দুর্নীতি কমানো মুশকিল হবে : দেবপ্রিয় ভট্টাচার্য নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রিত না হলে দুর্নীতি কমানো মুশকিল হবে : দেবপ্রিয় ভট্টাচার্য

CPM NETWORK

Cpm Network

নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রিত না হলে দুর্নীতি কমানো মুশকিল হবে : দেবপ্রিয় ভট্টাচার্য

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
1763208278 60497ff9d2c75770c0891791317f2c16

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘জনগণ চায় প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবেন এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রিত হবে।’ তিনি বলেন, ‘জনগণ মনে করে নির্বাচনী ব্যয় কমানো না গেলে দুর্নীতি কমানো মুশকিল হবে।’

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর পবার বায়া এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হলরুমে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘নির্বাচন এখন অবধারিত ঘটনায় পরিণত হয়েছে।

সবাই আশা করছেন নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তা হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।’ তিনি মনে করেন, নির্বাচনের ফলাফল আগামী দিনের বাংলাদেশ পরিবর্তনের প্রচেষ্টাকে আরো গতিময় করবে।
তিনি বলেন, ‌‌‘আগে নেতারা বলত, জনগণ শুনত। এ পরিস্থিতির পরিবর্তন চায় জনগণ।

তারা চায় প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবেন এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রিত হবে। জনগণ মনে করে নির্বাচনী ব্যয় কমানো না গেলে দুর্নীতি কমানো মুশকিল হবে।’
প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শসভার মুক্ত আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন।

প্রাক-নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ আঞ্চলিক পরামর্শ সভায় আগামীর নির্বাচিত সরকারের প্রতি সুশাসন, জবাবদিহি, স্বচ্ছতা এবং রাজশাহীর সামগ্রিক উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা আলোচনায় উঠে আসে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD