নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো ফল হবে না: আইজিপি নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো ফল হবে না: আইজিপি

CPM NETWORK

Cpm Network

নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো ফল হবে না: আইজিপি

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
IMG 20251115 183550

আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো ফল হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে খুলনায় নির্বাচন উপলক্ষে পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, কত সেন্টার বন্ধ করবেন? ইলেকশন কেউ ঠেকাতে পারবে না। এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, ক্রসফায়ার দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাই না।

বাহারুল আলম বলেন, যারা অনিয়মে জড়িত বা যাদের পরিশুদ্ধি সম্ভব নয়, এমন কোনো পুলিশ সদস্যকে নেতৃত্বের দায়িত্বে রাখা হবে না। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সবার সহযোগিতা চাই।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD