নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

CPM NETWORK

Cpm Network

নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
Screenshot 3

সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো থাকায় নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন করা যাবে।

সোমবার (৩ নভেম্বর) দুপুর ৩টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সিরাজদিখান, মুন্সীগঞ্জের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ডরমেটরি ভবনটির নির্মাণ কাজ চলছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD