পিএসজির শিরোপা উদযাপনে সহিংসতা, প্যারিসে আটক ৪৫ পিএসজির শিরোপা উদযাপনে সহিংসতা, প্যারিসে আটক ৪৫

CPM NETWORK

Cpm Network

পিএসজির শিরোপা উদযাপনে সহিংসতা, প্যারিসে আটক ৪৫

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২৬
psg cele 20260531091446 1

হাঙ্গেরির বুদাপেস্টে পুসকাস স্টেডিয়ামে এক ঘণ্টারও বেশি সময় ধরে আর্সেনালের সমর্থকরা গলা ফাটিয়েছে। কিছুক্ষণ পরই গ্যালারির লাল ঢেউ নিস্তব্ধ করে দেন উসমান দেম্বেলে। তারপর সমানতালে চলেছে লাল-নীল ঢেউ। ম্যাচ টাইব্রেকারে গড়ালে এবেরেচি এজে ও গ্যাব্রিয়েল মাগালেসের মিসে বুদাপেস্ট পেরিয়ে প্যারিসে বুনো উদযাপনে মেতে ওঠে পিএসজি ভক্ত-সমর্থকরা।

আনন্দের আতিশায্যে নিজেদের হারিয়ে ফেলেছিল প্যারিসের বাসিন্দারা। দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপন করতে গিয়ে সহিংস হয়ে ওঠে তারা। একটি দল ফ্রান্সের রাজধানীর এক পুলিশ স্টেশনে হামলা চালানোর চেষ্টা করে। প্যারিস পুলিশ চুপ করে থাকেনি, ৪৫ জনকে আটক করেছে তারা।

আর্ক দে ট্রিওম্ফের কাছে শখানেক ভক্ত আতশবাজি জ্বালিয়ে ও গাড়ির হর্ন বাজিয়ে উদযাপন মিছিল করে। শ্যাম্প-এলিসিসে ২০ হাজারের মতো মানুষ জড়ো হলে পুলিশ ভিড় নিয়ন্ত্রণে কাজ করে।

প্যারিস পুলিশ জানিয়েছে, কয়েকটি ছোট গ্রুপ বিভিন্ন স্থানে গোলযোগ সৃষ্টি করেছে। কেউ কেউ দোকান ভাঙচুর করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। অষ্টম অ্যারনডিসেমেন্টের একটি স্থানে পুলিশ স্টেশনে হামলা চালানোর চেষ্টা করে একটি দল, তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।

রাত ১০টা পর্যন্ত ৪৫ জনকে আট করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্যারিসকে ঘিরে থাকা মূল রিং রোড একদল লোক অবরোধ করে রেখেছিল, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। পুলিশ বলেছে, একটি বেকারি ও রেস্তোঁরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, প্রায় হাজারখানেক মানুষ পিএসজি স্টেডিয়ামের কাছে একত্রিত হয়। তাদের তৈরি সাইকেলের ব্যারিকেড ভেঙে দেয় পুলিশ।

গত বছর মে মাসে পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে র পর ফ্রান্সজুড়ে পুলিশ ৫০০-এর বেশি মানুষকে আট করে। প্যারিস উচ্চ সতর্কতায় ছিল, শহরজুড়ে ৮ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD