প্রথম নাটকে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন কেয়া পায়েল? প্রথম নাটকে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন কেয়া পায়েল?

রসাম হাউজ

আচার

প্রথম নাটকে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন কেয়া পায়েল?

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
payel 20260421162611

শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ক্যারিয়ারের খুব অল্প সময়েই নিজের মেধা ও পরিশ্রমের জোরে জায়গা করে নিয়েছেন প্রথম সারির অভিনেত্রীদের তালিকায়। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের ক্যারিয়ারের শুরু ও বর্তমান ব্যস্ততা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

সেখানে ক্যারিয়ারের প্রথম পারিশ্রমিক নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কেয়া পায়েল জানান, তার প্রথম নাটকে পারিশ্রমিক ছিল মাত্র ১০ হাজার টাকা। ২০১৮ সালে ‘একটাই আমার তুমি’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন কেয়া। সেই নাটকে তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা আফরান নিশো।

৬ বছর আগের সেই অভিজ্ঞতার কথা মনে করে পায়েল বলেন, ‘প্রথম নাটকে আমার পারিশ্রমিক ছিল ১০ হাজার টাকা। আজ ৬ বছর পর এসে সেই ফল পাচ্ছি। তবে আমি সবসময় একটি কথা বিশ্বাস করি আমি যদি ভালো করে কাজ করি এবং কাজে মনোযোগ দেই, তবে টাকা আমার পেছনে ছুটবে।’

তার মতে, অর্থের লোভে কাজ করলে শিল্পী হিসেবে হারিয়ে যাওয়ার ভয় থাকে। পায়েল বলেন, ‘আমি যদি শুধু টাকার পেছনে ছুটতাম, তবে একটা সময় আমি হারিয়ে যেতাম এবং এই টাকাটাই আমাকে ধ্বংস করে ফেলত। আমি হয়তো তাতে কোনো সুখ খুঁজে পেতাম না।’ নিজের কাজের প্রতি শতভাগ সততা আর ডেডিকেশনই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করেন তিনি।

প্রতিদিন কাজের চাপে নিজেকে সময় দেওয়া হয়ে ওঠে না ঠিকই, তবে এখন কাজের পাশাপাশি ব্যক্তিগত প্রশান্তি ও পরিবারের জন্য সময় বের করার চেষ্টা করছেন তিনি। ব্যক্তিগত ছোট একটি ব্যবসার দিকেও মনোযোগী হচ্ছেন এই তারকা। তবে সবকিছুর ঊর্ধ্বে অভিনয়ই তার প্রধান পরিচয়।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD