প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় স্বপরিবারে তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় স্বপরিবারে তারেক রহমান

CPM NETWORK

Cpm Network

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় স্বপরিবারে তারেক রহমান

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
image 400100

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করতে সপরিবারে যমুনায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তারেক রহমান যমুনায় প্রবেশ করেন। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত রয়েছেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। সেখানে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করেন। পরে ৬টা ৫২ মিনিটে বাসভবন থেকে সবার আগে বাংলাদেশ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন তারক রহমান। এরআগে, গত বছরের ১৩ই জুন মাসে লন্ডনের ডরচেষ্টার হোটেলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বৈঠক করেছিলেন তারেক রহমান।

গত ২৫শে ডিসেম্বর দেশে ফিরে বিমানবন্দরে ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারেক রহমান। তাকে বিশেষ নিরাপত্তা দেয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক কোনো এজেন্ডা নেই।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD