প্রিমিয়ার গ্রুপের প্রধান নির্বাহীসহ ৩ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ প্রিমিয়ার গ্রুপের প্রধান নির্বাহীসহ ৩ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
শিরোনাম :
আল-কায়েদা নিয়ে প্রতিবেদন না দেখে পদক্ষেপ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী প্রিমিয়ার গ্রুপের প্রধান নির্বাহীসহ ৩ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ হামে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি ৯১৫ চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন সরকারের ১৮০ দিন পূর্ণ, সমস্যা চিহ্নিত: শিক্ষামন্ত্রী পণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস জানা নেই: চিফ প্রসিকিউটর সৌরবিদ্যুতে চার্জ হলেই রিকশার রেজিস্ট্রেশন : মীর শাহে আলম টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

CPM NETWORK

Cpm Network

প্রিমিয়ার গ্রুপের প্রধান নির্বাহীসহ ৩ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
dudok 20260817162015

সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ডা. হেফজুল বারি মোহাম্মদ ইকবাল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অপরাধের অভিযোগ অনুসন্ধানে প্রিমিয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে বেলা সাড়ে তিনটা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। দুদকের উপপরিচালক মো. হোসাইন শরীফেন নেতৃত্ব একটি বিশেষ টিম তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

দুদক টিম আজ প্রিমিয়ার গ্রুপের জেনারেল ম্যানেজার এ.ডি.এম নাজমুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা তালুকদার এবং সিএফও মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে। গত ৩ আগস্ট তাদের তলব করা হয়েছিল বলে জানা গেছে। এইচ এম ইকবাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে তাদেরকে তলব করা হয়েছিল।

২০২৫ সালের ১২ অক্টোবর ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এইচ বি এম ইকবাল এবং তার ছেলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এছাড়া জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়ায় তার স্ত্রী ও অন্য এক সন্তানের নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।

ওই বছরের ২৫ নভেম্বর প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালসহ ২০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় আদালত।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD