ফের জুটি বাঁধছেন রোহিত-ঋতুপর্ণা ফের জুটি বাঁধছেন রোহিত-ঋতুপর্ণা

CPM NETWORK

Cpm Network

ফের জুটি বাঁধছেন রোহিত-ঋতুপর্ণা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
ituparna sengupta sharing 20260217171754

ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই পর্দায় নতুন কোনো ম্যাজিক। এবার সেই ম্যাজিকে নতুন মাত্রা যোগ করতে আসছেন বলিউডের পরিচিত মুখ রোহিত রায়। দীর্ঘ বিরতির পর আবারও রুপালি পর্দায় জুটি বাঁধছেন তারা। ছবির নাম ‘জয়িতা’। মানবিক মূল্যবোধ আর সম্পর্কের গভীর টানাপোড়েন নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমাটি।

বর্তমানে কলকাতায় এই ছবির শুটিং পুরোদমে চলছে। নামভূমিকায় অর্থাৎ ‘জয়িতা’ হিসেবে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। অন্যদিকে তার বিপরীতে ‘শুভেন্দু’ চরিত্রে অভিনয় করছেন রোহিত রায়। ছবির গল্প আবর্তিত হয়েছে শুভেন্দুর একাকীত্বকে কেন্দ্র করে।

জীবনের নানা সমস্যায় জর্জরিত ও নিঃসঙ্গ শুভেন্দুর দেখাশোনার দায়িত্ব পান জয়িতা। সেবা করতে গিয়েই জয়িতা বুঝতে পারেন, শুভেন্দুর আসল সমস্যা কোনো শারীরিক ব্যাধি নয়, বরং চরম একাকীত্ব। এই একাকীত্ব দূর করে শুভেন্দুর জীবনে জয়িতা কীভাবে পরিবর্তন আনেন, তা নিয়েই এগিয়ে যাবে সিনেমার কাহিনী।

সহকর্মী রোহিত রায় প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘রোহিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। এর আগেও আমরা তিনটি ছবিতে কাজ করেছি। ও যেমন ভালো অভিনেতা, মানুষ হিসেবেও চমৎকার। এই ছবির শুভেন্দু চরিত্রটি ওর জন্য একদম মানানসই।’

কলকাতায় শুটিং করতে পেরে উচ্ছ্বসিত রোহিত রায়ও। তিনি জানান, তিলোত্তমার প্রতি তার আলাদা এক টান রয়েছে। এখানে কাজ করার অনুভূতি বরাবরই বিশেষ, তাই সুযোগ পেলেই কলকাতায় শুটিং করতে মুখিয়ে থাকেন তিনি।

উল্লেখ্য, ‘জয়িতা’ ছবিটি পরিচালনা করছেন জিৎ দত্ত। এর আগে ‘পটাদার কীর্তি’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। মজার বিষয় হলো, সেই ছবিটির প্রযোজনা করেছিল ঋতুপর্ণার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’। তবে এবার জিতের পরিচালনায় এই ছবির উপস্থাপক হিসেবে থাকছেন স্বয়ং ঋতুপর্ণা।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD