ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু
শিরোনাম :
ওমরাহ পথে সড়ক দুর্ঘটনা, মা-সহ দুই সন্তানের মৃত্যু বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে থাই উদ্যোক্তাদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই এবার জুলাই গণহত্যায় গ্রেপ্তার মোজাফফর, জিজ্ঞাসাবাদের নির্দেশ দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর : ইসি মাছউদ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ ৪-৫ বছরে ছানিজনিত অন্ধত্বমুক্ত বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬
prane mqnwiizrdasw52o 20260621204851 mrw6clfay8hszrk 20260722202627

রেকর্ডভাঙা তাপপ্রবাহের কারণে গত জুনে ফ্রান্সে স্বাভাবিকের তুলনায় ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য সংস্থা সান্তে পাবলিক ফ্রান্স বুধবার (২২ জুলাই) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, ১৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সময়ে ১৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এই অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষায়, এ সময়ের অতিরিক্ত মৃত্যুহার ছিল অভূতপূর্ব।

এটি ২০০৩ সালের ভয়াবহ তাপপ্রবাহের পর ফ্রান্সে সর্বোচ্চ অতিরিক্ত মৃত্যুর ঘটনা। ওই বছর তীব্র গরমে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের অতিরিক্ত মৃত্যুগুলো সব ধরনের কারণেই ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুকে সরাসরি তাপপ্রবাহের সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করা হয়নি।

পরিসংখ্যান অনুযায়ী, অতিরিক্ত মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশই ৭৫ বছর বা তার বেশি বয়সী মানুষের। আর ৪৫ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে এই হার ছিল এক-পঞ্চমাংশেরও কম।

এছাড়া মাত্র ২৫ থেকে ২৭ জুন—এই তিন দিনেই মোট অতিরিক্ত মৃত্যুর প্রায় অর্ধেক ঘটেছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১৯৪৭ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর ২০২৬ সালের জুন ছিল ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে উষ্ণ জুন মাস। দেশের অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি পৌঁছায়। পাশাপাশি ২৪ ও ২৫ জুন-এর গড় তাপমাত্রা ছিল বছরের সব মাসের মধ্যে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ।

সূত্র: এএফপি

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD