বড় ব্যবধানে জিতে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ চিরচেনা ভারত বড় ব্যবধানে জিতে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ চিরচেনা ভারত

রসাম হাউজ

আচার

বড় ব্যবধানে জিতে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ চিরচেনা ভারত

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
women ml7xx6o4zb43raq 20260204172454

দুর্দান্ত পারফরম্যান্সে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বুধবার নেপালের পোখারায় অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে স্বাগতিক নেপালকে ৪–০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা লড়াই নিশ্চিত করে লাল-সবুজের মেয়েরা। টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ।

এর আগে দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জয় সেই সম্ভাবনাকে নিশ্চিত রূপ দেয়। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৮–০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে ভারত। নেপাল যদি বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেত, তাহলে সমীকরণ বদলাতে পারত। কিন্তু সেই সুযোগ নষ্ট হওয়ায় ফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের নাম নিশ্চিত হয়।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পিটার বাটলারের শিষ্যরা। তৃতীয় মিনিটেই মিরা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির ঠিক আগে আলপি আক্তার গোল করে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আলপি, আর ৮২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলের বড় জয়ের সিলমোহর বসান তিনি।

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ (৯ পয়েন্ট) এবং দ্বিতীয় স্থানে ভারত (৬ পয়েন্ট)। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শীর্ষ দুই দলই ফাইনালে মুখোমুখি হবে। আগামী শনিবার বিকেল ৩টায় শিরোপার মঞ্চে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

উল্লেখ্য, ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালেও এই দুই দল মুখোমুখি হয়েছিল। সেবার নির্ধারিত সময় ও টাইব্রেকার—দুই পর্বেই সমতা থাকায় যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ ও ভারতকে। দুই বছর পর আবারও সেই প্রতিদ্বন্দ্বিতার পুনরাবৃত্তি হতে যাচ্ছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD