বহুবার শট দিতে হয়েছিল বহুবার শট দিতে হয়েছিল

CPM NETWORK

Cpm Network

বহুবার শট দিতে হয়েছিল

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
তৌসিফ মাহবুব

এ সময়ের দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। স্বভাবতই ক্যামেরার সামনে বেশ সাবলীল তিনি। একেবারে প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, নিশ্চয়ই এখনকার মতো সাবলীল ছিলেন না। কেমন ছিল প্রথম দিন ক্যামেরার সামনে অভিনয়ের অভিজ্ঞতা, জানিয়েছেন অভিনেতা নিজেই।

ক্যামেরার সামনে প্রথম দাঁড়াই আদনান আল রাজীব ভাইয়ের টেলিছবি ‘অ্যাট এইটটিন—অলটাইম দৌড়ের ওপর’-এ। রাজীব ভাইয়ের প্রোডাকশন হাউস রানআউট ফিল্মসের সঙ্গে আমার যোগাযোগ ছিল। যেহেতু আমি গানের মানুষ, উনারা আমার গান শুনতে যেতেন। ওই টিমেরই একজন সাকিব ফাহাদ ভাই, যিনি এখন শাকিব খানকে নিয়ে ‘সোলজার’ বানাচ্ছেন, তিনিই আমাকে ফোন করে অভিনয়ের অফার দেন।

তৌসিফ মাহবুব

বললেন, প্রায় ২০ দিন শিডিউল ফাঁকা রাখতে। তখন আমি চাকরি করি, টানা এত ছুটি পাওয়া অসম্ভব। তবু সাকিব ফাহাদ ভাইয়ের জোরাজুরিতে অডিশন দিতে যাই। গিয়ে দেখি প্রচুর অভিনয়শিল্পী অডিশন দিতে এসেছে, এও জানতে পারি এটার প্রযোজক এয়ারটেল।

তখন তাদের টেলিছবির অনেক চাহিদা। আমার সেভাবে নাটক দেখা হতো না, তাই বিষয়টা আমার জানা ছিল না। আশ্চর্যজনকভাবে আমি অডিশনে নির্বাচিত হই। আরেক দিন ডেকে নিয়ে আমাকে চূড়ান্ত করা হয়।

উনাদের কথায় সাহস পেয়ে চাকরি ছেড়ে এই টেলিছবিতে অভিনয় করি।

নিজের ওপর আমারই কোনো ভরসা ছিল না, টিমের সবাই আমাকে ভরসা দিয়েছে। প্রথম দিন শুটিংয়ে এ্যালেন শুভ্রর সঙ্গে পরিচয় হয়, কথায় কথায় জানতে পারি সে আমার বন্ধুর বন্ধু। আমাদের বন্ধুত্ব হয়, আজ এক যুগ পরও আমাদের সেই বন্ধুত্ব অটুট। যেহেতু প্রথম অভিনয়, আমার বহু এনজি শট আছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD