বিদেশি যাকাতের টাকা নিজেদের বলে চালাচ্ছে একটি দল: পানিসম্পদমন্ত্রী বিদেশি যাকাতের টাকা নিজেদের বলে চালাচ্ছে একটি দল: পানিসম্পদমন্ত্রী
শিরোনাম :
দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চলবে: জ্বালানি মন্ত্রী সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ খাতে ভয়াবহ সংকট, বকেয়া বিল ও ঋণ ছাড়িয়েছে:সংসদে জ্বালানিমন্ত্রী এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা এলপিজির সিন্ডিকেট রুখতে কঠোর সরকার, ব্যবস্থা নিতে নির্দেশ আইএমএফ চুক্তির শর্তে সবকিছু মানতেই হবে না: অর্থমন্ত্রী এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জনগণের কষ্টের কথা ভেবে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী সোমবার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

রসাম হাউজ

আচার

বিদেশি যাকাতের টাকা নিজেদের বলে চালাচ্ছে একটি দল: পানিসম্পদমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
16140b5e9d05c1ad79abf499ea06899c 69c1b0dc75fee 1024x575 1

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলায় দলীয় নেতা-কর্মী ও স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে মন্তব্য করেছেন যে, একটি দল বিদেশ থেকে আসা যাকাতের টাকা নিজেদের বলে পার্টি চালাচ্ছে।

মন্ত্রী বলেন, “বিদেশ থেকে দেশে প্রচুর যাকাতের টাকা আসছে। কিন্তু ওই যাকাতের টাকা নিজেদের বলে প্রচার করে নির্বাচনী কার্যক্রম চালানো হচ্ছে এবং ঈদ উপলক্ষে জনগণকে আশ্বস্ত করা হচ্ছে। এটি অসত্য ও মিথ্যা, এক ধরনের গুপ্ত রাজনীতি।”

শহীদউদ্দীন অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে এবং এটি দীর্ঘদিন ধরে একটি দলের কৌশল। তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, নির্বাচনের সময় মা-বোনদের দুর্বল করে অসত্য তথ্য দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে, যা জনগণ এখন বুঝে গেছে।

মন্ত্রী আরও বলেন, “রাজনীতি করতে হলে খরচ করতে হবে। যারা রাজনীতি করবেন, তারা ইনকামের চিন্তা করলে রাজনীতি করা উচিত নয়। ছাত্ররাজনীতিকেও বিএনপির ক্ষমতায় আসার সাথে ইনকাম যুক্ত করার সুযোগ থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়িত হবে, যা জনগণকে সুবিধা দেবে।”

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD